আর্কাইভ

বরিশাল-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা ॥ ফেরিঘাটে চাঁদাবাজি ও হয়রানী বন্ধসহ ছয়দফা দাবিতে রবিবার ভোর থেকে বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারনে বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস ধর্মঘটের ফলে ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন আলম বাস ধর্মঘটের সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে গাড়ী চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল করছে না।

Back to top button