আর্কাইভ

বরিশাল নগরীর কাউনিয়ায় তৃতীয় শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কাউনিয়া এলাকার প্রথমগলি বাসিন্দা রিক্সাচালক কামাল হোসেনের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া কন্যা লিমা আক্তার (৮) বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, পরিবারের সবার অজান্তে লিমা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শিশু লিমার আত্মহত্যার পুরো বিষয়টি রহস্যজন। পুলিশ লিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেছে। লিমা ইউসেফ স্কুলে তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিলো।

Back to top button