আর্কাইভ

গৌরনদীতে এক গাঁজা বিক্রেতার পাঁচ হাজার টাকা জরিমানা

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত রবিবার সকালে রবীন্দ্র নাথ ওরফে রবী শীল নামে এক মাদক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেছে।

গৌরনদী থানার উপ-পরিদর্শক সরোয়ার মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বার্থী গ্রামে অভিযান চালিয়ে রবীন্দ্র নাথের বসত ঘর থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসহ রবী শীলকে আটক করা হয়। করে। গতকাল বরিবার সকালে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রবি শীলকে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী কাছে রবী দোষ স্বীকার করে। বিচারক রবীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। আটককৃত রবী শীলের স্বজনেরা জরিমানার টাকা প্রদান করে ছাড়িয়ে নেয়।

Back to top button