আর্কাইভ

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা ॥ যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা উত্তর যুবদলের উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় যুবদলের সভাপতি কবির উদ্দিন আফসারির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, সহসভাপতি নাজমুল হোসেন, সিহাব আহাম্মেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ বখতিয়ার, জেলা যুবদল নেতা বাদল মাতবর, ফিরোজ মাহামুদ শামীম, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ হাসান মিটু প্রমুখ।

Back to top button