আর্কাইভ

বিল্লগ্রাম-গৈলা ভায়া রাজেরবাড়ি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বিল্লগ্রাম-গৈলা ভায়া রাজেরবাড়ি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে অগ্রাধিকার ভিত্তিতে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি আট লক্ষ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি’র আগৈলঝাড়া উপজেলা প্রকোশলী রাজকুমার গাইন, উপ-সহকারী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা, এলজিইডি’র সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ কামাল হোসেন সরদার, মোঃ বোরহান উদ্দিন, লাল মিয়া সরদার, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ শাহজাহান সরদার, বাটাজোর ইউনিয়ন যুবলীগের সভাপতি অভিলাষ নন্দী, আ’লীগ নেতা হারুন মৃধা, আব্দুর রাজ্জাক কাজী, যুবলীগ নেতা প্রদীপ রায়, মৃত্যুঞ্জয় সরকার, রব মোল্লা, হাজী ইয়াকুব আলী, হেলাল শিকদার, শিক্ষক আনোয়ার শরীফ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন পূর্ব পতিহার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রুহুল আমীন।

Back to top button