আর্কাইভ

টরকী বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা ॥ দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ীক বন্দর বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের একটি তুলার গোডাউনে শুক্রবার দুপুরে রহস্যজনক অগ্নিকান্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, টরকী বন্দরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মানাধীন একটি ঘর ভাড়া নিয়ে তুলার গোডাউন করেন স্থানীয় ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম। দীর্ঘদিন থেকে ওই গোডাউনের তালাভেঙ্গে জোরপূর্বক জুয়া ও গাঁজার আসর বসায় স্থানীয় কতিপয় বখাটে যুবকেরা। এ ব্যাপারে ভাড়াটিয়া সিরাজুল ইসলাম স্কুল কর্তৃপক্ষের কাছে বিচার দিয়েও কোন সুফল পায়নি। শুক্রবার দুপুর দেড়টার দিকে ওই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। প্রায় দু’ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হলেও ততক্ষনে পুরো গোডাউনটি ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানিয়েছেন।

Back to top button