আর্কাইভ

বরিশালে সাদাছড়ি দিবস পালিত

শাহীন হাসান, বরিশাল ॥ বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে বরিশালে জাতীয় অন্ধ সংস্থার আয়োজনে আলোচনা সভা ও সাদা ছড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর সিটি কলেজ সংলগ্ন কীর্ত্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. শওকত হোসেন হিরন। বক্তৃতা করেন জেলা প্রশাসক শহিদুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধিদের মধ্যে ২৫হাজার টাকা অনুদান তুলে দেন বরিশাল চেম্বার অব কর্মাসের সভাপতি সাঈদুর রহমান রিন্টু। এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্ধদের মাঝে ৪০হাজার টাকা মূল্যের লাঠি বিরতন করেন।

Back to top button