আর্কাইভ

শোক সংবাদ : অধ্যক্ষ মিজানুর রহমান

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রবিবার সকালে ঢাকায় নেয়ার পথিমধ্যে দুপুর আড়াইটায় মাওড়া ফেরিঘাট এলাকায় বসে সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির……..রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ সোমবার সকাল দশটায় মরহুমের জানাজা শেষে রামনগর গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তার মৃত্যুতে টরকী বন্দর আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button