আর্কাইভ

টাঙ্গাইলে শিশু ধর্ষণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা ॥ টাঙ্গাইলে শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার বরিশাল নগরীতে মানববন্ধন করেছে জাতীয় শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি।

সকাল দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আনোয়ার জাহিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, শিক্ষক সমিতির আঞ্চলিক সভাপতি দাশগুপ্ত আশিষ, জেলা জাসদের সম্পাদক এডভোকেট আঃ হাই মাহাবুব,  নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, বেগম ফজিলাতুন্নেছা ফরিদ প্রমুখ।

Back to top button