আর্কাইভ

গৌরনদীর ইউপি চেয়ারম্যান পিকলুর মালয়েশিয়া গমণ

উন্নত তথ্য প্রযুক্তি প্রত্যক্ষ করতে

আমিনুল ইসলাম রিপন, ভ্রাম্যমান প্রতিনিধি ॥  ইউনিয়নবাসীর মাঝে আরো উন্নত তথ্য প্রযুক্তির সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে দক্ষিনাঞ্চলের একমাত্র ডিজিটাল চেয়ারম্যানখ্যাত বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ১৫ দিনের সফরে আজ মঙ্গলবার সকালে মালয়েশিয়া গমন করেছেন।

ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী বেপারী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে ইতোমধ্যে তাদের ইউনিয়ন পরিষদ থেকে তথ্য প্রযুক্তির নতুন নতুন সেবা দিয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র ডিজিটাল চেয়ারম্যানের খেতাব অর্জন করেছেন। বিভিন্ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যান পিকলুকে এ খেতাব দেয়া হয়। প্যানেল চেয়ারম্যান আরো জানান, বিদেশের তথ্য প্রযুক্তিকে স্বচক্ষে পরিদর্শন করে সেটাকে নিজ ইউনিয়নের প্রয়োগ করার জন্য পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান পিকলুকে ১৫ দিনের সফরে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তিনি (পিকলু) ঢাকার হযরত শাহ জালাল বিমান বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

Back to top button