আর্কাইভ

বাসায় ফেরা হলনা জেল পুলিশ রুহুল আমিনের

উম্মে রুম্মান, বরিশাল ॥ পরিবারের জন্য বাজার থেকে দুধ কিনে বাসায় ফিরছিলেন বরিশালের জেল পুলিশ রুহুল আমিন (৪৫)। রাস্তা পারাপারের সময় আকস্মিক ভাবে একটি মটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নেয়ার পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পরেন রুহুল আমিন। নগরীর কাউনিয়ার ছোট মিয়ার গলিতে তার বাসা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে নগরীর কাউনিয়ার মনসাবাড়ী এলাকায়।

ভাড়ায়চালিত রেজিষ্ট্রেশন বিহীন মটরসাইকেলের চালক শামিমও এ সড়ক দূর্ঘটনায় আহত হয়। মটরসাইকেলটি রহমতপুর ক্যাডেট কলেজ এলাকার মটরসাইকেল ষ্টান্ডের ভাড়ায় চালিত। কাউনিয়া থানার এস.আই হেমায়েল কবির ঘটনাস্থল পরিদর্শন করে চালক শামিমকে আটক করেছে।

Back to top button