গৌরনদী রহমানিয়া মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএম বেলালঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৫ উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আছর মাদরাসার হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. তানভির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বন্দর এমদাদুল উলুম কওমি ও হিফজুল মাদরাসার মোহতামিম মাওলানা মো. আবদুল আজীজ পীর সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মো. ইসমাঈল হোসেন, গৌরনদী সাওড়া মদিনাতুল উলুম নূরানী ও কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সালাউদ্দিন, উত্তর বিজয়পুর মোহাম্মাদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমানত সাহ্।
ইফতার শেষে রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার উন্নতি ও সফলতা কামনা করে এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মো. আবদুল আজীজ পীর সাহেব।



