আর্কাইভ

সাঈদীর আইনজীবীর বিরুদ্ধে বরিশালে মামলা দায়ের

ব্যারিস্টার মোঃ ফকরুল ইসলামের বিরুদ্ধে বরিশাল আদালতে গতকাল রবিবার মামলা দায়ের করা হয়েছে। বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য ও মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট সৈয়দ জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলতাফ হোসেন মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ নভেম্বরের মধ্যে আসামীর বিরুদ্ধে সমন জারী করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যারিষ্টার ফকরুল ইসলাম আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুানালের বাহিরে বসে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করেন। তার দেয়া বক্তব্য গত ২৩ সেপ্টেম্বর দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করা হয়। বাদী স্বাধীন দেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে মামলাটি দায়ের করেন।

Back to top button