মুক্তিযোদ্ধার পুত্র : গৌরনদীর সোহেলকে বাঁচতে সাহায্যের আবেদন
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মুক্তিযোদ্ধা দিনমজুর কাঞ্চন বেগের পুত্র শহিদুল ইসলাম সোহেল (২৪)। ২০০১ সালে সে এসএসসি পাশ করে। হঠাৎ করে মেধাবী ছাত্র শহিদুল ইসলাম সোহেল অসুস্থ্য হয়ে পরে।
স্থানীয়ভাবে চিকিৎসার পর দিনদিন অবনতি ঘটায় সোহেলকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ্য মেধাবী ছাত্র সোহেলের চিকিৎসা করাতে গিয়ে তার দিনমজুর মুক্তিযোদ্ধা পিতা জমাজমি বিক্রি করে আজ নিঃস্ব হয়ে পড়েছেন।

অসুস্থ সোহেলের মা নাছিমা বেগম জানান, চিকিৎসকদের মতে সোহেল উলসান (ব্রেন ও লিভারের সমস্যা) রোগে আক্রান্ত। জরুরি ভিত্তিতে সোহেলকে ভারতের মাদ্রাজে নিয়ে উন্নত চিকিৎসা করানো না হলে তাকে আর বাঁচানো যাবেনা। কিন্তু অসহায় পরিবারটির পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই অসহায় পরিবারটি সোহেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রিসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা-
নাছিমা বেগম,
সঞ্চয়ী হিসাব নং-৩৪০০৫৭৪১,
ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টরকী বন্দর শাখা, গৌরনদী, বরিশাল।
মোবাইল: ০১৯২৯-০৩২৯৫৬ অথবা ০১৯১২-২৭৭২৮১।