আর্কাইভ

শারদীয় দূর্গোৎসবে কিউট পরিবারের সহায়তা

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ঝালকাঠি জেলার বিভিন্ন পুজা মন্ডপে কিউট পরিবারের পক্ষ থেকে উপকরন সহায়তা করা হয়েছে। শহর ও শহরতলীর বিভিন্ন মন্ডপে কোম্পানীর পক্ষ থেকে মন্ডপের তোরন ও মঞ্চ নির্মান, সাজসজ্জা ও গেঞ্জি বিতরন করা হয়েছে। শহরের বাগানবাড়ি, কালিবাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্ডপে কিউট কোম্পানীর পক্ষ থেকে মন্ডপের নেতৃবৃন্দের কাছে এসকল উপকরন প্রদান করা হয়। মন্ডপগুলোর পক্ষ থেকে কিউট পরিবারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।

Back to top button