আর্কাইভ
নলছিটিতে সড়ক দূর্ঘটনায় নারী ইউপি সদস্য নিহত
ঝালকাঠি অফিস: সড়ক দূর্ঘটনায় নলছিটি মোল্লারহাট সড়কের রোববার দুপুরে
সালেহা ইউসুফ (৪২) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের কাজ শেষে গ্রামের বাড়ি মালুহার ফেরার পথে মোল্লারহাট ইউনিয়নে মালবাড়ি নামক স্থানে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।