আর্কাইভ

গৌরনদীতে ওয়ার্কার্স পার্টির সভা অনুষ্ঠিত

গৌরনদী সংবাদদাতা ॥ দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে গতকাল বিকেলে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

’৭২-র সংবিধান পূণঃ প্রবর্তন, যুদ্ধাপরাধীদের বিচার, শ্রমিকদের নূন্যতম ৫ হাজার টাকা মজুরি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হ্রাস, সার-ডিজেলসহ ফসলের নায্যমূল্য হ্রাস, ফসলের নায্যমূল্য, গ্রাম ও শহরের নিন্ম আয়ের মানুষের জন্য পূর্ণ রেশনিং চালু, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ, তেল গ্যাস রপ্তানি নিষিদ্ধ, অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অর্ন্তবতী সরকারের রুপরেখা নির্ধারনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে র‌্যালী শেষে উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক বায়েজীত ওমরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক বিশ্বজিত বাড়ৈ, কমরেড শান্তি দাস, যুবনেতা স্বপন সাধক, ইচাহাক সরদার, হারুন আকন প্রমুখ।

Back to top button