আর্কাইভ

বরিশাল জেলা পরিষদের সড়ক নির্মান কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলা পরিষদের অর্থায়নে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ পশ্চিম শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জঙ্গলপট্টি আবুল কালাম শিকদারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা এইচবিবি করন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নির্মান কাজের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কালাম শিকদার, দাদন আলী শিকদার, আব্দুল্লাহ আল মাহমুদ, মিন্টু শিকদার, মনির হোসেন, সোহেল হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার প্রমুখ। শেষে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাহিলাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শফিউল্লাহ।

Back to top button