আর্কাইভ

গৌরনদীতে দীঘিতে বিষ প্রয়োগে দশ লক্ষাধিক টাকার মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের ঐহিত্যবাহি হাওলাদার বাড়ির দিঘীতে মঙ্গলবার রাতে দুস্কৃতকারীরা বিষপ্রয়োগ করে প্রায় দশ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে গতকাল বুধবার থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের আলম হাওলাদার, মস্তফা সরদার, বাদশা ঘরামী, মোস্তফা হাওলাদার ওই দীঘিটি লিজ নিয়ে বিভিন্ন প্রজাতের মাছ চাষ করে আসছিলো। গত ২৭ জুন স্থানীয় সাইফুল ফকির ও রাসেল সরদার বর্সি দিয়ে দীঘির শতাধিক মাছ নিধন করে। এ ঘটনায় ওই যুবকদের মারধর করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা রাতের আধাঁরে দীঘিতে বিষপ্রয়োগ করে প্রায় দশ লক্ষাধিক টাকার মাছ নিধন করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। গৌরনদী থানার এস.আই মিজানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Back to top button