আর্কাইভ

আগৈলঝাড়ায় পুলিশ প্রশাসনের বিশেষ আইনশৃংখলা সভা

সোমবার সকালে থানা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য। আইন শৃংখলা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার বাড়ৈ, বাকাল ইউপি চেয়ারম্যান যতিন্দ্র নাথ মিস্ত্রী, সাবেক সাধারণ সম্পাদক নিত্যানন্দ মজুমদার।

এছাড়াও সভায় উপজেলার সুশীল সমাজের লোকজন সহ ১৩৫ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। উপজেলায় ১৩৫টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝূকিপূর্ণ ৪০টি ও ঝূকিপূর্ণ ৫৪টি প্রশাসন চিহ্নিত করেছে। পূজা মন্ডপে নাশকতা এড়াতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রশাসন ও আনসার মোতায়ন করা হবে। র‌্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন ঝুকিপূর্ণ পূজামন্ডপে টহল দিবেন বলে প্রশাসন সূত্রে জানাগেছে।

Back to top button