আর্কাইভ

আগৈলঝাড়ায় যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে দু’গ্রুপে বিভক্ত

হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময়  দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকা রয়েছে। নবগঠিত যুবদল আহ্বায়ক কমিটিকে উপজেলা ছাত্রদল, শ্রমিকদল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাবেক সভাপতি আলী হোসেন ভূইয়া স্বপনকে আহ্বায়ক করে ৩১ সদস্য আহ্বায়ক কমিটি গত ৯ অক্টোবর বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি মোঃ কবির উদ্দিন আফসারী অনুমোদন করেন। নবগঠিত ওই কমিটিতে আবুল মোল্লা, রাশেদুল ইসলাম, মুকুল, শামচুল হক খোকন, শোভন রহমান মনির, জাহিদ হোসেন জয়, শিপন হাওলাদার, জামাল বক্তিয়ার ও ওবায়দুল্লাহ মৃধাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। নামপ্রকাশ না করার শর্তে একাধিক নেতা-কর্মীরা জানান, উপজেলার ৫ টি ইউনিয়নের নির্যাতিত ও ত্যাগী যুবদল নেতাকর্মীকে বাদ দিয়ে অসাংগঠনিক নেতা কর্মীদের নিয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যা নিয়ে উপজেলা ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Back to top button