আর্কাইভ
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
উপজেলার বাকাল গ্রামে দুলাল সরদারের স্ত্রী চম্পা বেগত (৩৫) গৃহ বিবাদের কারনে গতকাল মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার
চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ কমপেক্স (গৈলা হাসপাতালে) ভর্তি করা হয়। এছাড়া বাহাদুরপুর গ্রামে পারিবারিক অশান্তির কারনে সুয়চী মধু নামের এক গৃহবধূ ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। অপরদিকে চাঁদত্রিশিরা গ্রামে পূর্ব শত্রতার জের ধরে বিউটি বেগম (৪০), মোরশেদ বক্তিয়ার (৫০), সুইটি বক্তিয়ার (২৫), দত্তেরাবাদ গ্রামে সেলিম সরদার (৩০) সহ ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে, হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে প্রাপ্ত তথ্য।