আর্কাইভ
আগৈলঝাড়ায় যুবদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালিত
বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে তারেক
রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা দুধিয়ারপাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. বখতিয়ার, উপজেলা যুবদল আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, শামসুল হক খোকন, সালমান হাসান রিপন, এনায়েত খান মনুসহ যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদল নেতৃবৃন্দ।