আর্কাইভ
উজিরপুরে ১৫০ কেজি সরকারি চাল উদ্ধার
মিজানুর রহমান, উজিরপুরঃ বরিশালের উজিরপুরের বড়াকোঠা ইউনিয়ন পরিষদের ১৫০ কেজি চোরাইকৃত
সরকারি চালসহ সোহেল নামক এক ব্যাবসায়ীকে গতকাল সোমবার দুপুরে গ্রেফতার করেছে থানাপুলিশ। চেয়ারম্যান পলাতক রয়েছে। পুলিশ সূএ জানায় বড়াকোঠা ইউনিয়নের ১০-১১ অর্থ বছরের গরীব জেলেদের মাঝে বরাদ্দকৃত সরকারি চাল চেয়ারম্যান নাসির উদ্দিন চিনু তাদেরকে না দিয়ে দোকানদারের সাথে আতাত করে বিক্রি করে । চোরাইকৃত তিন বস্তা চাল বিক্রি করার সময় ডাবেরকুল বাজার থেকে জনগন হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তিন বস্তা চাল সহ দোকানদার সোহেল তালুকদারকে গ্রেফতার করে। এঘটনার পর থেকে ঐ ইউনিয়নের চেয়ারম্যান পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত ব্যবসায়ীকে ছেড়ে দিতে এবং ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশ তোরজোড় শুরু করেছে।