আর্কাইভ

গৌরনদীতে সাংবাদিক নির্যাতন দিবস পালিত

গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভিত্তিক প্রথম অনলাইন গৌরনদী ডট কম’র উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্পাদক খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ জামাল উদ্দিন, গৌরনদী ডট কমের ষ্টাফ রির্পোটার এইচ. এম সুমন প্রমুখ।

একই সভায় বক্তারা সাংবাদিক ওসমান গণি বাবুলের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Back to top button