আর্কাইভ

শোক সংবাদ

আজিজ খান

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আজিজ খান (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির……….রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মরহুমের জানাজা শেষে কান্ডপাশা গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান কবীর গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সুরাত আলী

বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরাত আলী সরদার (৬০) ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির………….রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজা শেষে কসবা গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে গৌরনদী পৌর বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জয়নাল আবেদীন

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম সাওড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন বেপারী (৮৫) বাধ্যর্কজনিত কারনে বুধবার সন্ধ্যায় নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

ডাঃ জীবন চন্দ্র হালদার

বরিশালের গৌরনদী উপজেলার গোরক্ষডোবা গ্রামের ডাঃ জীবন চন্দ্র হালদার (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ইহলোক ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়।

Back to top button