গৌরনদী

গৌরনদীতে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংঘর্ষে নারী নিহত, আহত ৫

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা দাখিল মাদ্রাসার সামনে বৃহস্পতিবার সকাল ১১টায় মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী অবৈধ থ্রিহুইলার মাহিন্দ্রার সংঘর্ষ হলে উভয় যানের যাত্রী—মুরাদ কাজী (৪০), মোতালেব বেপারী (৬৫), মকবুল বেপারী (৬৭), চন্দন পাল (৩৫) ও পলাশ বিশ্বাস (৩২)—গুরুতর আহত হন।

আহতদের গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Back to top button